প্রযুক্তি ইউনিট,ঢাবি || DU Affiliated Technology Unit |Admission Fighter.
প্রযুক্তি ইউনিট ঢাবি প্রযুক্তি ইউনিট বা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ / ইনস্টিটিউট-এ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বি.এসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের তত্ত্বাবধানে পরিচালিত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ ম বর্ষে বিভিন্ন বিভাগে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা হয়েছে। অধিভুক্ত সরকারি কলেজসমূহ হলো: ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ বেসরকারি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট / কলেজসমূহ হলো: ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ ( নিটার ) , সাভার , ঢাকা , শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ , মোহাম্মদপুর , ঢাকা , কে এম হুমায়ুন কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ , ময়মনসিংহ।