ভর্তি সার্কুলার ২০২৬-২৭ | Admission Circular 2026-27

Quick Summary (English): This page lists Bangladesh public university admission dates for the 2026-27 session in one place: application windows, test dates and links to our detailed guides. Many universities have revised their schedules, so always confirm on the official university website.
⏰ এখনই আবেদন চলছে: ঢাবির আবেদন শেষ ২৫ নভেম্বর, রাবির আবেদন শেষ ৩০ নভেম্বর। ঢাবির গাইড → | রাবির গাইড →

২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি এক জায়গায় সাজিয়ে দেওয়া হলো। কোন বিশ্ববিদ্যালয়ে কবে আবেদন, কবে পরীক্ষা এবং কোথায় বিস্তারিত পাবেন, সবই এখানে। নতুন বিজ্ঞপ্তি এলেই এই পেজ হালনাগাদ করা হয়।

১. ভর্তি ক্যালেন্ডার ২০২৬-২৭ (Admission Calendar)

বিশ্ববিদ্যালয়আবেদনপরীক্ষাবিস্তারিত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)১১ – ২৫ নভেম্বর ২০২৬৫ – ২৬ ডিসেম্বর ২০২৬পূর্ণাঙ্গ গাইড
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)১৫ – ৩০ নভেম্বর ২০২৬১২ – ২০ ফেব্রুয়ারি ২০২৭পূর্ণাঙ্গ গাইড
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)২৫ নভেম্বর – ১০ ডিসেম্বর ২০২৬১ – ২৩ জানুয়ারি ২০২৭পূর্ণাঙ্গ গাইড
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)১০ ডিসেম্বর ২০২৬ – ১০ জানুয়ারি ২০২৭২৯ জানুয়ারি – ৮ ফেব্রুয়ারি ২০২৭পূর্ণাঙ্গ গাইড
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)ঘোষণা দেখুন১০ – ২১ জানুয়ারি ২০২৭পোস্ট আসছে
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)ঘোষণা দেখুন৪ ও ৫ ফেব্রুয়ারি ২০২৭ (পিছিয়েছে)পোস্ট আসছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)ঘোষণা দেখুন১৭ ও ১৮ জানুয়ারি ২০২৭পোস্ট আসছে
বুয়েট (BUET)২১ নভেম্বর থেকে১৬ জানুয়ারি ২০২৭পোস্ট আসছে
কুয়েট (KUET)১০ নভেম্বর – ১০ ডিসেম্বর ২০২৬৮ জানুয়ারি ২০২৭পোস্ট আসছে
গুচ্ছ (GST) – ২০টি বিশ্ববিদ্যালয়পরে জানানো হবেবি ইউনিট ১৯ মার্চ, সি ও ডি ইউনিট ২০ মার্চ, এ ইউনিট ২৭ মার্চ ২০২৭পোস্ট আসছে
মেডিকেল ও ডেন্টাল (এমবিবিএস, বিডিএস)ভর্তি নীতিমালা প্রকাশের অপেক্ষায়১৮ ডিসেম্বর ২০২৬ (স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের তথ্য অনুযায়ী)পোস্ট আসছে
কৃষি গুচ্ছঘোষণার অপেক্ষায়ঘোষণার অপেক্ষায়পোস্ট আসছে

প্রকাশিত খবর ও বিশ্ববিদ্যালয়ের ঘোষণা অনুযায়ী সংকলিত। অনেক বিশ্ববিদ্যালয় এইচএসসি সাপ্লিমেন্টারির কারণে সময়সূচি বদলেছে এবং আরও বদলাতে পারে, তাই আবেদনের আগে অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিন।

২. ক্যাটাগরি অনুযায়ী ভর্তি তথ্য (Browse by Category)

এই ক্যাটাগরিগুলোর কিছু পোস্ট আগের বছরের (২০২১-২৫) তথ্য নিয়ে। ২০২৬-২৭ সালের তথ্যের জন্য ওপরের ক্যালেন্ডারের লিংক বা পোস্টের শিরোনামের বছর দেখে নিন।

৩. ভর্তি আবেদনের সাধারণ ধাপ (How Admission Works)

  1. যোগ্যতা যাচাই: আপনার এসএসসি ও এইচএসসির GPA, গ্রুপ ও পাসের বছর বিশ্ববিদ্যালয়ের শর্তের সঙ্গে মিলিয়ে দেখুন।
  2. অনলাইনে আবেদন: শুধু বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পোর্টালে আবেদন করুন এবং ফি পরিশোধ করে রসিদ সংরক্ষণ করুন।
  3. প্রবেশপত্র: পরীক্ষার কয়েক দিন আগে পোর্টাল থেকে প্রবেশপত্র নামিয়ে কেন্দ্র ও সময় মিলিয়ে নিন।
  4. ভর্তি পরীক্ষা: নির্ধারিত দিনে সময়মতো কেন্দ্রে পৌঁছান।
  5. ফলাফল ও বিষয় পছন্দ: মেধা তালিকায় নাম এলে সময়মতো বিষয়ের পছন্দক্রম জমা দিন এবং ভর্তি সম্পন্ন করুন।

৪. সচরাচর জিজ্ঞাসা (FAQ)

এ বছর সবচেয়ে আগে কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হচ্ছে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হচ্ছে। এরপর ডিসেম্বরেই মেডিকেল ও ডেন্টালের পরীক্ষার কথা রয়েছে।

When will the GST cluster admission test be held?
The GST cluster tests for 2026-27 are scheduled for 19 March (B unit), 20 March (C and D units) and 27 March 2027 (A unit). Application dates will be announced later.

মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে?
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন পরীক্ষা ১৮ ডিসেম্বর ২০২৬ হবে এবং ভর্তি নীতিমালা শিগগিরই প্রকাশ হবে। আবেদনের তারিখ নীতিমালা প্রকাশের পর জানা যাবে। এর আগে ৪ ডিসেম্বরের কথা বলা হয়েছিল।

এইচএসসি ২০২৫ সালের শিক্ষার্থীরা কি আবেদন করতে পারবেন?
বিশ্ববিদ্যালয়ভেদে আলাদা। ঢাবি ও জবিতে না, রাবিতে হ্যাঁ (২০২৫ ও ২০২৬)। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার দেখুন।

গুরুত্বপূর্ণ নোট: Admission Fighter কোনো বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট নয়। এখানকার তথ্য প্রকাশিত খবর ও বিশ্ববিদ্যালয়ের ঘোষণা থেকে সংকলিত। আবেদন ও ফলাফল শুধু সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পোর্টাল থেকে করুন। তারিখ বা শর্তে পরিবর্তন হলে অফিসিয়াল নোটিশই চূড়ান্ত।

সর্বশেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ | Last updated: 16 November 2026

Comments

Most Viewed

CU Admission Circular 2026-27: চবি ভর্তি আবেদন, পরীক্ষার তারিখ ও ইউনিট

DU Admission Circular 2026-27: ঢাবি ভর্তি আবেদন, তারিখ, ফি ও যোগ্যতা | Admission Fighter

JnU Admission Circular 2026-27: জবি ভর্তি আবেদন, ফি, যোগ্যতা ও পরীক্ষার তারিখ