CU Admission Circular 2021-2022||চবি ভর্তি পরীক্ষা ২০২১-২০২২||Admission Fighter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি আবেদন ১৫ জুন থেকে শুরু হবে। জেনে নেওয়া যাক, চবির ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির খুঁটিনাটি বিষয়।(cu Admission Circular 2021-2022)


আবেদন শুরু ও শেষ: চবির ভর্তি আবেদন আগামী ১৫ জুন সকাল ১১টা থেকে শুরু হবে। এ ভর্তি আবেদন চলবে আগামী ৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ: চবিতে এবার ভর্তিচ্ছুর সংখ্যা বিবেচনায় কয়েক শিফটে পরীক্ষা নেওয়া হবে। এই জন্য ‘এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষার জন্য দু’দিন করে সময় নির্ধারণ করা হয়েছে।(cu Admission guidelines 2021-2022)

  •  ১৬ ও ১৭ আগস্ট ‘এ’ ইউনিট।
  • ১৯ আগস্ট ‘সি’ ইউনিট।
  • ২০ ও ২১ আগস্ট ‘বি’ ইউনিট।
  • ২২ ও ২৩ আগস্ট ‘ডি’ ইউনিট।
  • ২৪ আগস্ট সকালে উপ-ইউনিট ‘বি-১’ ও একই দিন বিকেলে ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে


আবেদন যোগ্যতা: এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে না। শুধুমাত্র যারা ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন, তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।(cu Admission requirement 2021-2022)


  • ‘এ’ ইউনিট: এ ইউনিটের অধীনে বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং সমুদ্রবিজ্ঞান ও মৎসবিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে আবেদনের যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বনিম্ন দুটি মোট জিপিএ-৮.০০ এবং প্রতিটিতে আলাদাভাবে জিপিএ-৪ নির্ধারণ করা হয়েছে।(cu Admission Circular 2021-2022 a unit)
  • ‘বি’ ইউনিট: বি ইউনিটের অধীনে কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের মোট জিপিএ-৮.০০ এবং প্রতিটিতে ন্যূনতম জিপিএ-৩.৫০; মানবিক শাখার শিক্ষার্থীদের মোট জিপিএ-৭.৫ এবং প্রতিটিতে ন্যূনতম জিপিএ-৩.০০; ব্যবসায় শিক্ষা শাখার সর্বনিম্ন দুটিতে মোট জিপিএ-৮ এবং প্রতিটিতে ন্যূনতম জিপিএ-৩.৫০ অর্জন করতে হবে।এছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের অধীনে কলা ও মানববিদ্যা অনুষদ অধিভুক্ত চারুকলা ইন্সটিটিউট, নাট্যকলা বিভাগ ও সঙ্গীত বিভাগের ভর্তি পরীক্ষার আবেদনের জন্যও একই যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।( Cu Admission Circular 2021-2022 b b1 unit)
  • ‘সি’ ইউনিট: সি ইউনিটের অধীনে ব্যবসায় প্রশাসন অনুষদের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বনিম্ন দুটি মোট জিপিএ-৮.০০ এবং প্রতিটিতে আলাদাভাবে জিপিএ-৩.৫০ নির্ধারণ করা হয়েছে৷( Cu Admission Circular 2021-2022 c unit)
  • ‘ডি’ ইউনিট: ডি ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ (আংশিক) ও জীববিজ্ঞান অনুষদের দুটি বিভাগের (আংশিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে আবেদনের যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বনিম্ন দুটি মোট জিপিএ-৭.৫০ এবং প্রতিটিতে ন্যূনতম জিপিএ-৩.৫০ নির্ধারণ করা হয়েছে। তাছাড়া ‘ডি-১’ উপ-ইউনিটের অধীনে শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বনিম্ন দুটি মোট জিপিএ-৬.০০ এবং প্রতিটিতে আলাদাভাবে জিপিএ- ২.৫০ নির্ধারণ করা হয়েছে।( Cu Admission Circular 2021-2022 d d1unit)

আসন সংখ্যা: বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইন্সটিটিউট রয়েছে। আসন রয়েছে ৪ হাজার ৯২৬টি।(cu Admission test2022)

  1.  এ ইউনিটে ১ হাজার ২১২টি।
  2.  বি ইউনিটে ১ হাজার ২২১টি।
  3. সি ইউনিটে ৪৪১টি।
  4. ডি ইউনিটে ১ হাজার ১৬০টি।
  5. উপ-ইউনিটের মধ্যে বি১ ইউনিটে ১২৫টি ও ডি১ ইউনিটে ৩০টি আসন রয়েছে। বাকি ৭০৭টি কোটায়।


ভর্তি পরীক্ষায় জিপিএ: এসএসসি ও এইচএসসি প্রাপ্ত জিপিএ’র জন্য নির্দিষ্টই পরিমাণ নম্বর বরাদ্দ রাখা হয়েছে। (CU Admission Circular 2021-2022)


পরীক্ষার সিলেবাস: চবির এবারের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে না। তাই পুরো সিলেবাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। (CU Admission 22)


পরীক্ষা পদ্ধতি: ভর্তি পরীক্ষা বরাবরের মতোই ১২০ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০০ নম্বর লিখিত পরীক্ষা (এমসিকিউ) ও বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে যুক্ত হবে। CU Admission Test 21 -22

আবেদন ফি: চবিতে এবার মোট চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চবির এ, বি, সি ও ডি ইউনিটে আবেদন ফি ৭৫০ টাকা।


প্রয়োজনীয় নির্দেশনা: প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার জন্য বিশেষ সাহায্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট ইউনিট প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করে সম্মতি নিতে হবে। ভর্তি পরীক্ষার উত্তরপত্রে (OMR শিট) ভর্তি পরীক্ষার রোল নম্বর ও অন্যান্য ঘরে ইংরেজি সংখ্যায় লিখতে হবে এবং সেই অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে। তাছাড়া ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতি ভূল উত্তরের জন্য -০.২৫ নম্বর প্রাপ্ত হবে।






স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।


ইমেইলঃ mdsaifulislamfahad.m@gmail.com অথবা এইখানে ক্লিক করুন।




Comments

Most Viewed

Khulna University Admission Circular 2024-2025 ।। খুলনা বিশ্ববিদ্যালয় বিস্তারিত ভর্তি তথ্য ২০২৪-২০২৫ ।। Admission Fighter

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST) ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২.||JUST Admission Circular 2021-2022||Admission Fighter