RU Admission Test 22||Undergraduate Admission 2021-22||রাবি ভর্তি পরীক্ষা ২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়
২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি
১| (ক) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd এ প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। Undergraduate admission RU 22
প্রাথমিক আবেদন:
২৫.০৫.২০২২ তারিখ দুপুর ১২টা থেকে ০৯.০৬.২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত প্রাথমিক আবেদন করা যাবে।
প্রাথমিক আবেদন ফি:৫৫৳
(খ) প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে বিশেষ কোটাসহ সর্বোচ্চ ৭২,০০০(বায়াত্তর হাজার) আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।RU Admission Test Circular 22
চূড়ান্ত আবেদনের সময়সীমা:
১৫.০৬.২০২২ তারিখ দুপুর ১২টা থেকে ২৮.০৬.২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত।
চূড়ান্ত আবেদন ফি:১০০০৳
(গ) আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষা ২৫, ২৬ ও ২৭ জুলাই ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার রুটিন যথাসময়ে প্রকাশিত হবে। RU
চার শিফ্টে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে :
(১) সকাল ৯:০০ থেকে ১০:০০ টা পর্যন্ত,
(২) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত,
(৩) দুপুর ১:০০টা থেকে ২:০০ টা পর্যন্ত এবং (৪) বিকেল ৩:৩০ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত।
২। ভর্তি আবেদনের যোগ্যতা:
(I) ২০২০ ও ২০২১ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় [এইচএসসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে] উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। সনাতন পদ্ধতিতে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে না। কেবল বিএফএ (প্রাক) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল এখনও সনাতন পদ্ধতিতে হওয়ায় তাদের আবেদন গ্রহণযোগ্য হবে, তবে তাদের মার্কশিট/সার্টিফিকেট থাকতে হবে।ru
কারিগরী শিক্ষা বোর্ডের অধীন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে তবে তাদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে।ru admission test 22
(II)মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে।বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে।বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।জিসিই O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্ততঃ ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে। O লেভেল, A লেভেল এবং ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে।ru Admission Test 22
ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনকালে অবশ্যই অনলাইনে ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে। অন্যথায় ইংরেজি প্রশ্নপত্র সরবরাহ করা হবে না।ru
এইচএসসি ২০২১ পরীক্ষায় বোর্ড কর্তৃক যে পাঠ্যসূচী অনুসরণ করা হয়েছে তার আলোকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।ru
মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা হতে ২০২০ ও ২০২১ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা A, B ও C তিনটি ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। আবেদনকারী যে ইউনিটেই আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।priliminary application RU 22
১০০ নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় হবে ১ (এক) ঘন্টা। পরীক্ষায় প্রতিটি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। পরীক্ষায় নেগেটিভ মার্কিং প্রযোজ্য হবে। ৫টি ভুলের জন্য ১ (এক) নম্বর কাটা যাবে। পরীক্ষায় পাশ নম্বর ৪০। এছাড়া ইউনিট/বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্ত প্রযোজ্য হবে। অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী বিশেষ কোটার প্রার্থীদের আবেদন করতে হবে।ru Admission 22
ইউনিট/বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্ত, অনলাইনে আবেদন পদ্ধতি, ভর্তি পরীক্ষার রুটিন ও প্রয়োজনীয় তথ্যাবলী যথাসময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd এ প্রকাশিত হবে।
পরীক্ষার হলে কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস, যেমন- মোবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি সঙ্গে রাখা যাবে না।
স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।Admission Fighter
ই-মেইলঃ saifulislamfahad.m@gmail.com অথবা এইখানে ক্লিক করুন
Comments
Post a Comment
Don:t Share Any Link